বরিশালে,মঙ্গলবার দুপুর ২ টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রবল বৃষ্টিপাত হয়েছে। এ সময়,বৃষ্টি ছাড়াও স্বাভাবিক এর চেয়ে বেশি গতিবেগে বাতাস বইতে দেখা গেছে।
বরিশালের আবহাওয়া অফিসের সিনিয়র পর্যবেক্ষক আনিসুর রহমান জানান দুইটা থেকে ছয়টা পর্যন্ত, চার ঘন্টায় বৃষ্টি হয়েছে ৬৩.৪ মিলিলিটার।
গত ২৪ ঘন্টায়, ৬৪ মিলিলিটার বৃষ্টিপাত হয়েছে।
প্রবল বৃষ্টিপাতের কারণে, নগরীর সদর রোড সহ নিম্ন অঞ্চল এক থেকে দুই ফুট পানিতে প্লাবিত হয়েছে।
বৃষ্টিতে দোকানপাটের সাইনবোর্ড ভেঙে পড়তে দেখা গেছে।
বরিশাল নদীবন্দর কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান জানান, বরিশাল নদীবন্দরের ২ নম্বর সতর্কতা সংকেত থাকলেও, নৌ চলাচলের স্থগিত করা হয়নি। এদিকে প্রবল বৃষ্টির কারণে, নদীর তীরবর্তী, পলাশপুর, স্টেডিয়াম সংলগ্ন বস্তি সহ বিভিন্ন অঞ্চলে বাড়ি ঘরে বৃষ্টির পানি ঢুকে গেছে বলে ভুক্তভোগীরা জানিয়েছে।
প্রবল বৃষ্টির কারণে ভুক্তভোগী নগরবাসীকে যানবাহন ছাড়াই বৃষ্টিতে ভিজে বাড়ি ফিরতে হয়েছে।