মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় বস্তাবন্দী লাশ উদ্ধার আগামী পাঁচ বছরের ২৫ কোটি গাছ সারাদেশে রোপন করব-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেখতে, ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে -অসংখ্য নেতাকর্মী ১২ জেলায় চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা বরিশালে সাত শিয়াল পিটিয়ে হত্যায় মামলা করেছে বন বিভাগ লুডো খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতুড়িপেটায় যুবক নিহত প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বরিশালে ব্যাপক প্রস্তুতি -বিএনপি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ভুয়া বিল ভাউচার ব্যবহার করে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে,বিএমপির তিন পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের পরিচালকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ চিকিৎসক নার্স কর্মচারীদের একাংশ। কীর্তনখোলা নদীতে নৌতরি ‘কুইন অফ উলানিয়া’ উদ্বোধন

লুডো খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতুড়িপেটায় যুবক নিহত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল / ১৫ সময় দৃশ্য
আপডেট : রবিবার, ১২ জুলাই, ২০২৬

বরিশালের মেহেন্দীগঞ্জে লুডো খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে হাতুড়ি দিয়ে পিটিয়ে শাকিল হোসেন (২৫) নামের এক যুবককে হত্যা করেছে,লুডু খেলার সহযোগী তারই বন্ধু । এ ঘটনায় অভিযুক্ত সাইফুল ইসলামকে (২৩) আটক করেছে পুলিশ।
শনিবার (১১ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার চরগোপালপুর ইউনিয়নের জালিরচর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাকিল হোসেন জালিরচর গ্রামের শাহাজান পণ্ডিতের ছেলে। আটক সাইফুল ইসলামও একই গ্রামের আলম মাতুব্বরের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, গ্রামের পণ্ডিতবাড়ির সামনে একটি পুরনো কাচারি ঘরে বসে লুডো খেলছিলেন শাকিল ও সাইফুল।
এক পর্যায়ে তাদের মধ্যে কথা-কাটাকাটি শুরু হয়। এর জেরে সাইফুল সঙ্গে থাকা একটি হাতুড়ি দিয়ে শাকিলের মাথায় এলোপাতাড়ি আঘাত করে পালিয়ে যান।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শাকিলকে উদ্ধার করে মেহেন্দীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে দায়িত্বর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পর স্থানীয়রা সাইফুলকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে,বলে জানায় মেহেন্দিগঞ্জ থানার বর্তমান ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মমিন উদ্দিন।
তিনি বলেন মামলা, দায়েরের প্রস্তুতি চলছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com