শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১২:৩২ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
Protected: Hacked by CoupDeGrace জালিয়াতির মাধ্যমে বিএনপি নেতার নিজ নামে জমি রেকর্ড করার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ॥ দুর্গাসাগর কোনো বাণিজ্যিক অবকাঠামো নয়: ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবি বরিশালের হাঁসের ধান খাওয়া কে কেন্দ্র করে নাতির লাথিতে প্রাণ গেল দাদ বর্তমানে তথ্য ফিল্টারিং করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে’-তথ্যমন্ত্র দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পচন ধরা লাশ উদ্ধার মানবাধিকার কর্মী জেড আই খান পান্নার কন্যার ওপর হামলায়, মামলা দায়ের-১ জন গ্রেফতার সদরঘাটে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে-শফিকুর রহমান

আগামী পাঁচ বছরের ২৫ কোটি গাছ সারাদেশে রোপন করব-প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, / ৪৬ সময় দৃশ্য
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান বরিশাল সফরে পৌঁছেছেন । সোমবার (১৩ জুলাই) সকাল ৯টা ৫৭ মিনিটে গৌরনদী উপজেলার বাটাজোরে পৌঁছান প্রধানমন্ত্রী। এ সময় ঢাকা বরিশাল মহাসড়ক, গৌরনদী সরিকল সরকার দুই পাশে হাজার হাজার নেতাকর্মী তাকে স্বাগত জানান। গৌরনদীর সরিকল সড়কে, বৃক্ষরোপণ করে তিনি বলেন ‘আগামী পাঁচ বছরের ২৫ কোটি গাছ সারাদেশে রোপন করব -আজ এখানে আড়াইহাজার গাছের চারা রোপন করা হবে ‘
প্রধানমন্ত্রী এ সময় বলেন, প্রত্যেকের কাছে অনুরোধ জানাই, গাছ বড় হওয়া না পর্যন্ত যে যতটুকু পারবেন যত্ন করবেন।
এ সময় স্লোগান দিয়ে বলেন ‘বৃক্ষ রোপনে সাজাই দেশ সবার আগে বাংলাদেশ ‘
এসবের তিনি, নারকেল গাছ, নিম গাছ সহ চারটি গাছের চারা রোপন করে বলেন- ‘গাছের যত্ন নিতে হবে -এটি বড় হলে অন্য দেশের মানুষকে কি বাতাস দেবে? এর সুফল ভোগ করবে এখানকার মানুষ ‘
এ সময় তিনি আহ্বান জানিয়ে বলেন ‘যেখানে সেখানে আবর্জনা না ফেলি, এটা করা হলে পরিবেশ নষ্ট হয়ে যাবে ‘
পরে তিনি গৌরনদীতে ৬০০ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করেন। এ সময় প্রধানমন্ত্রী বলেন ‘আগামী এক বছরে সারা বাংলাদেশে ৪১ লক্ষ পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড পৌঁছে দিব ‘
বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিতে হলে পুরুষের পাশাপাশি নারীকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে হবে -ঘোষণা দেন ‘নারীদের শিক্ষার জন্য অনার্স পর্যন্ত ফ্রি করব ভালো রেজাল্ট করলে তাদের জন্য বৃত্তির ব্যবস্থা করব ‘
প্রধানমন্ত্রী, গৌরনদীর সফর শেষে, বরিশালের ৩০ গোডাউন এলাকায়, সাগরদি খালে বৃক্ষরোপন করবেন, এবং বিকেলের জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় নেতা কর্মীদের সাথে সাংগঠনিক বৈঠক শেষে, সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com