রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
Protected: Hacked by CoupDeGrace জালিয়াতির মাধ্যমে বিএনপি নেতার নিজ নামে জমি রেকর্ড করার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ॥ দুর্গাসাগর কোনো বাণিজ্যিক অবকাঠামো নয়: ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবি বরিশালের হাঁসের ধান খাওয়া কে কেন্দ্র করে নাতির লাথিতে প্রাণ গেল দাদ বর্তমানে তথ্য ফিল্টারিং করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে’-তথ্যমন্ত্র দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পচন ধরা লাশ উদ্ধার মানবাধিকার কর্মী জেড আই খান পান্নার কন্যার ওপর হামলায়, মামলা দায়ের-১ জন গ্রেফতার সদরঘাটে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে-শফিকুর রহমান

ভুয়া বিল ভাউচার ব্যবহার করে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে,বিএমপির তিন পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, বরিশাল / ৮১ সময় দৃশ্য
আপডেট : বুধবার, ৮ জুলাই, ২০২৬

ভুয়া বিল দেখিয়ে সরকারের বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) তিন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মেট্রোপলিটন পুলিশের হিসাব শাখায় কর্মরত থাকাকালীন অন্য এক কর্মকর্তার কম্পিউটার আইডি ব্যবহার করে তারা এই জালিয়াতি করেন
বরখাস্তকৃত পুলিশ সদস্যরা হলেন- কনস্টেবল মারুফ হাসান, কনস্টেবল জয়দেব কুমার মজুমদার ও কনস্টেবল সজীব মিয়া।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএমপির হিসাব শাখায় কর্মরত থাকাকালীন এই তিন কনস্টেবল সুকৌশলে অন্য এক কর্মকর্তার আইডি ব্যবহার করে বিভিন্ন ভুয়া বিল তৈরি করেন। এর মাধ্যমে তারা সর্বমোট ১৮ লাখ ৬০ হাজার ৯৮৪ টাকা আত্মসাৎ করেন। প্রাথমিক তদন্তে এই জালিয়াতি ও বিভাগীয় শৃঙ্খলা পরিপন্থি কাজের প্রমাণ মেলায় এক অফিস আদেশের মাধ্যমে তাদের তিনজনকে সাময়িকভাবে বরখাস্ত করার নির্দেশ দেয়া হয়।
উপ পুলিশ কমিশনার (হেডকোয়ার্টার) আব্দুল হান্নান বলেন, এই তিন পুলিশ কনস্টেবলকে ইতিমধ্যে সাময়িক বরখাস্ত করে, পুলিশ লাইনের সংযুক্ত করা হয়েছে। এ বিষয়ে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে, তদন্ত রিপোর্ট পাওয়া সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com