বুধবার, ২২ জুলাই ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পচন ধরা লাশ উদ্ধার মানবাধিকার কর্মী জেড আই খান পান্নার কন্যার ওপর হামলায়, মামলা দায়ের-১ জন গ্রেফতার সদরঘাটে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে-শফিকুর রহমান স্লিম থাকতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা বিশ্বসাহিত্য কেন্দ্রের বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসব বরিশাল বিভাগের প্রধান নদ-নদী বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে।  বরগুনায় বস্তাবন্দী লাশ উদ্ধার আগামী পাঁচ বছরের ২৫ কোটি গাছ সারাদেশে রোপন করব-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেখতে, ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে -অসংখ্য নেতাকর্মী

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পচন ধরা লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল / ১৫ সময় দৃশ্য
আপডেট : বুধবার, ২২ জুলাই, ২০২৬

বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন একটি মেস কক্ষ থেকে এক শিক্ষার্থীর,পচন ধরা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয় সংলগ্ন খালপাড় এলাকার একটি তিনতলা ভবনের নিচতলার মেস কক্ষ থেকে লাশটি উদ্ধার করা হয়।

লাশ উদ্ধার হওয়া উচ্ছ্বাস কর্মকার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূ-তত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানান, ওই ভবনের নিচতলার একটি কক্ষে উচ্ছ্বাস থাকত। গত দুই দিন তার কক্ষটি ভেতর থেকে বন্ধ ছিল। রাতে সেখান থেকে তীব্র দুর্গন্ধ বের হলে পাশের শিক্ষার্থীরা বিষয়টি পুলিশকে জানায়।

খবর পেয়ে বন্দর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দরজা ভেঙে উচ্ছ্বাসের ঝুলন্ত পচবধরা মরদেহ উদ্ধার করে।

বিশ্ববিদ্যালয়ে প্রক্টর গাজী সাখাওয়াত হোসেন বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই শিক্ষার্থীর লাশ ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়েছি। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

বরিশাল বন্দর থানার এসআই সাইফুল ইসলাম বলেন, “লাশের সার্বিক অবস্থা দেখে ধারণা করা হচ্ছে, অন্তত দুইদিন আগে ওই শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। কক্ষে থাকা ফ্যানের সাথে গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যা। লাশ ময়নাতদন্তের জন্য শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বলা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com