রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
Protected: Hacked by CoupDeGrace জালিয়াতির মাধ্যমে বিএনপি নেতার নিজ নামে জমি রেকর্ড করার অভিযোগে ভুক্তভোগীদের সংবাদ সম্মেলন ॥ দুর্গাসাগর কোনো বাণিজ্যিক অবকাঠামো নয়: ইজারার সিদ্ধান্ত বাতিলের দাবি বরিশালের হাঁসের ধান খাওয়া কে কেন্দ্র করে নাতির লাথিতে প্রাণ গেল দাদ বর্তমানে তথ্য ফিল্টারিং করাই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে’-তথ্যমন্ত্র দুর্নীতির দায়ে বরিশালের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা চাকুরিচ্যুত বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পচন ধরা লাশ উদ্ধার মানবাধিকার কর্মী জেড আই খান পান্নার কন্যার ওপর হামলায়, মামলা দায়ের-১ জন গ্রেফতার সদরঘাটে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে-শফিকুর রহমান

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের পরিচালকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ চিকিৎসক নার্স কর্মচারীদের একাংশ।

নিজস্ব প্রতিবেদক, বরিশাল / ৫৩ সময় দৃশ্য
আপডেট : মঙ্গলবার, ৭ জুলাই, ২০২৬

বরিশালের বিভাগীয় স্বাস্থ্য পরিচালক (স্বাস্থ্য) হিসেবে সদ্য দায়িত্বপ্রাপ্ত ডা. এস এম মনিরুজ্জামান বিরুদ্ধে, বিক্ষুব্ধ ইন্টার্ন চিকিৎসক ও কর্মচারীদের একাংশ, বিক্ষোভ করে, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য এর কার্যালয়ে তালা ঝুলিয়ে দেয়। তারা সদ্য বিভাগীয় পরিচালক পদে যোগদান কৃত ডা:শাহিন এর বিরুদ্ধে, স্লোগান ও ফ্যাসিস্ট আখ্যা দিয়ে, তার অপসারণের দাবি জানায়।বিক্ষুব্ধ চিকিৎসক ও কর্মচারীদের একাংশ, এ সময় স্বাস্থ্য ভবনের সামনে মানববন্ধন করে, এই নিয়োগের প্রতিবাদ জানায়।
মঙ্গলবার দুপুরে, নগরির ব্রাউন কম্পাউন্ডে, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য অফিসে এ ঘটনা ঘটে। বিভাগীয় কার্যালয় তালা দেয়ার ঘটনায়, স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে বলে বিভাগীয় স্বাস্থ্য অফিসের কর্মকর্তা কর্মচারীরা জানায়।

বিক্ষুব্ধ ইন্টারন চিকিৎসক ও শের-ই-বাংলা মেডিকেল কলেজের ছাত্রদল সভাপতি,আসাদুজ্জামান প্রিন্স জানায়, বিগত জুলাই আন্দোলনের সময়, শান্তি সমাবেশের নামে চিকিৎসকদের যে সমাবেশ হয়েছে সেখানে অন্যান্যদের মধ্যে ডা: মনিরুজ্জামান শাহিনও ছিলেন। আমরা এরকম গুরুত্বপূর্ণ পদে তাকে দেখতে চাই না আমরা তার অপসারণ চাই।তাকে যারা নিয়োগ দিয়েছে তাদেরও অপসারণ চাই।

অন্যদিকে, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য পদে সদ্য যোগদান কৃত, ডাক্তার এস এ মনিরুজ্জামান শাহিন বলেন।
‘আজকে আমি যোগদান করেছি,কিন্তু যোগদান করার কিছু পর, একদল উত্তেজিত ইন্টারন চিকিৎসক ও কর্মচারীদের একাংশ, আবার কক্ষে ঢুকে মব সৃষ্টি করে -পরে আমি সেখান থেকে চলে আসলে, তারা আমার রুমের তালা মেরে দেয় ‘
তিনি জানান ‘বিএনপি’র চিকিৎসকদের একটি গ্রুপ এটা ঘটিয়েছে। বিগত সময়ে আমি শের- ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের দায়িত্বে
ছিলাম। সেখানে সবাই জানে আমি কি করেছি না করেছি। প্রশাসনিক দায়িত্বে থাকায়, প্রশাসনিক নির্দেশে, কাজ করে যেতে হয়েছে। ‘

রোববার (৫ জুলাই) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-২ শাখা থেকে উপসচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের কর্মকর্তা ডা. এস এম মনিরুজ্জামানকে বরিশাল বিভাগের নতুন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) হিসেবে চলতি দায়িত্ব প্রদান করা হলো।

এতে আরও বলা হয়, বদলিকৃত কর্মকর্তা আগামী ৭ জুলাই মধ্যে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, চিকিৎসকদের সংগঠন ডক্টরস অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ, এর বরিশাল ইউনিটের, শীর্ষ একজন কর্মকর্তারএই নিয়োগ নিয়ে আপত্তি থাকায় এই ঘটনা ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com