সোমবার, ১৩ জুলাই ২০২৬, ০৯:৩১ অপরাহ্ন
Logo
সর্বশেষ :
বরগুনায় বস্তাবন্দী লাশ উদ্ধার আগামী পাঁচ বছরের ২৫ কোটি গাছ সারাদেশে রোপন করব-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেখতে, ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে -অসংখ্য নেতাকর্মী ১২ জেলায় চলমান বন্যা পরিস্থিতির আরও অবনতি হওয়ার আশঙ্কা বরিশালে সাত শিয়াল পিটিয়ে হত্যায় মামলা করেছে বন বিভাগ লুডো খেলাকে কেন্দ্র করে বন্ধুর হাতুড়িপেটায় যুবক নিহত প্রধানমন্ত্রীর আগমন ঘিরে বরিশালে ব্যাপক প্রস্তুতি -বিএনপি নেতা কর্মীদের মধ্যে উৎসাহ উদ্দীপনা ভুয়া বিল ভাউচার ব্যবহার করে ১৮ লাখ টাকা আত্মসাতের অভিযোগে,বিএমপির তিন পুলিশ কনস্টেবল সাময়িক বরখাস্ত বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অফিসের পরিচালকের অফিস কক্ষে তালা ঝুলিয়ে দিয়েছে বিক্ষুব্ধ চিকিৎসক নার্স কর্মচারীদের একাংশ। কীর্তনখোলা নদীতে নৌতরি ‘কুইন অফ উলানিয়া’ উদ্বোধন

বরগুনায় বস্তাবন্দী লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল / ১৩ সময় দৃশ্য
আপডেট : সোমবার, ১৩ জুলাই, ২০২৬

বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নের আমড়াঝুড়ি এলাকায় বস্তাবন্দী অবস্থায় এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৩ জুলাই) দুপুর ১টার দিকে ৪নং কেওড়াবুনিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আমড়াঝুড়ি এলাকায় নিজ বাড়ির দক্ষিণ পাশের একটি বেড় থেকে মরদেহটি উদ্ধার করাহয়।

নিহত শিপন হাং (২৫) আমড়াঝুড়ি গ্রামের হাওলাদার বাড়ির মো. সোহরাব হাওলাদার এর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শরীরের অর্ধেক বস্তাবন্দী অর্ধেক বাহিরে অবস্থায় একটি অর্ধগলিত মরদেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

পারিবারিক সূত্র জানায়, গত শনিবার ১১ জুলাই বিকেল সাড়ে ৩টার দিকে শিপন বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। নিখোঁজের দুই দিন পর আজ ১৩জুলাই সোমবার তার মরদেহ উদ্ধার হয়।

বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু সাহাদাৎ মো. হাচনাইন পারভেজ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com