বুধবার, ২২ জুলাই ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন
Logo
সর্বশেষ :
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর পচন ধরা লাশ উদ্ধার মানবাধিকার কর্মী জেড আই খান পান্নার কন্যার ওপর হামলায়, মামলা দায়ের-১ জন গ্রেফতার সদরঘাটে লঞ্চ-ট্রলার সংঘর্ষে নিখোঁজ ২, উদ্ধারে ডুবুরি দল গণভোট ব্যর্থ হলে এই সরকারকেও ব্যর্থ করে দেওয়া হবে-শফিকুর রহমান স্লিম থাকতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাসে জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা বিশ্বসাহিত্য কেন্দ্রের বর্ণাঢ্য পুরস্কার বিতরণ উৎসব বরিশাল বিভাগের প্রধান নদ-নদী বিপদ সীমার উপরে প্রবাহিত হচ্ছে।  বরগুনায় বস্তাবন্দী লাশ উদ্ধার আগামী পাঁচ বছরের ২৫ কোটি গাছ সারাদেশে রোপন করব-প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রীকে দেখতে, ঢাকা বরিশাল মহাসড়কের দুই পাশে -অসংখ্য নেতাকর্মী

মানবাধিকার কর্মী জেড আই খান পান্নার কন্যার ওপর হামলায়, মামলা দায়ের-১ জন গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক, বরিশাল / ২১ সময় দৃশ্য
আপডেট : রবিবার, ১৯ জুলাই, ২০২৬

মানবাধিকার কর্মী ও সুপ্রিম কোর্টের আইনজীবী জহিরুল হাসান (জেড আই) খান পান্নার কন্যা নাদিমা মোহাম্মদী খান (৩৯)-এর ওপর নিজ বাসভবনে হামলার ঘটনা ঘটেছে । শনিবার রাতে বরিশাল নগরের সদর রোডে অবস্থিত সাবেক শিক্ষামন্ত্রী হাসেম আলী খানের বাসভবনে এ ঘটনা ঘটে।
আহত নাদীমা প্রথমে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন। পরে তিনি বরিশাল কোতোয়ালি মডেল থানায় তার চাচা নজরুল ইসলাম খানসহ ৫ জন হামলা কারীদের বিরুদ্ধে রোববার ভোরে মামলা দায়ের করেন।
নাদিমা মোহাম্মদী খান অভিযোগ করেন, “এই হামলায় আমি মানসিকভাবে বিপর্যস্ত। আমার নিজ বাড়িতেই কিছু উচ্ছৃঙ্খল মাদকসেবী আমার চাচার উসকানিতে আমার ওপর হামলা চালিয়েছে।”
তিনি আরও বলেন, “গত ১৮ জুলাই আমি ও আমার চাচাতো বোন বাড়িতে আসি। সেখানে কিছু যুবক বাড়ির মধ্যে আবর্জনা ফেলে রাখে এবং মাদকসেবন ও মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছিল। আমরা এর প্রতিবাদ করলে তাদের সঙ্গে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ২৫ থেকে ৩০ জন সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায়। তখন আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করি।”
তার দাবি, “আমার চাচা নজরুল ইসলাম খানের উসকানি ও প্রশ্রয়ে আমাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং যাতে আমি আর বাড়িতে না আসি, সে উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে।”
তিনি জানান, ঘটনার পর পুলিশকে অবহিত করা হয় এবং রেজাউল ইসলাম সাব্বির, জাহিদুল ইসলাম রাজুসহ ৫ হামলা কারীদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।
বরিশাল কোতোয়ালি থানার ওসি মো আল মামুন ইসলাম জানান, এই ঘটনায় চাঁদনী নামে একজনকে গ্রেফতার করা হয়েছে, অন্য আসামীদেরকে ধরতে পুলিশ, অভিযান পরিচালনা করছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের ভারপ্রাপ্ত পুলিশ কমিশনার মো. হান্নান বলেন, “ঘটনাটি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। আসামিদের গ্রেপ্তারে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালাচ্ছে। এ ঘটনায় কাউকে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”
মামলার এজাহারে নাদীমা উল্লেখ করেন, তাকে পৈতৃক সম্পত্তি থেকে বঞ্চিত করা এবং ১০ লাখ টাকা চাঁদা দাবির জেরে মাদকসেবী ও মাদক বিক্রেতাদের একটি সংঘবদ্ধ দল শনিবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে তার ওপর হামলা চালায়। হামলাকারীরা লাঠি দিয়ে তাকে মারধর করে গুরুতর আহত করে বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
Theme Created By ThemesDealer.Com